করাচি, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বারবার ভেঙে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেদেশের ক্রিকেট কর্মকর্তারা। তাই পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি বৃহস্পতিবার জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দলকে প্রস্তুত করতেই তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় হবে এই টুর্নামেন্ট।
স
bdnews24