২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হয়ারঅ্যাবাউটস' বিধান মেনে নেবে ভারত: আইসিসির বিশ্বাস

ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির 'হয়ারঅ্যাবাউটস' বিধানটি ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নেবে বলে আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেটাররা বিধানটির বিরোধিতা করলে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের পাশে দাঁড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

চেন্নাই, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির 'হয়ারঅ্যাবাউটস' বিধানটি ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নেবে বলে আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেটাররা বিধানটির বিরোধিতা করলে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের পাশে দাঁড়ায়। ডিএনএ পত্রিকাকে বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন,"কোনও সন্দেহ নেই যে এটি একটি জটিল পরিস্থিতি। তবে ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআইকে বুঝিয়ে-সুঝিয়ে আমরা রাজি করাতে পারব বলে আত্মবিশ্বাসী।" ডোপিংবিরোধী সংস্থাটি সঙ্গে আইসিসি এ ব্যাপারে চুক্তি করে ২০০৬ সালে। গত বছর প্রতিটি বোর্ড সর্বসম্মতভাবে এই বিধানটি মেনে চলতে রাজি হয়। লরগাত বলেন, "প্রতিটি বোর্ডই এ বিষয়ে চুক্তিতে সই করেছে। আমরা নিশ্চিত যে ভারতীয় ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর বিষয়টি বুঝতে পারবেন।" তিনি মনে করেন বিশ্ব ক্রীড়াঙ্গনের স্বার্থে তাদের এটি মেনে নেওয়া দরকার।" ভারতীয় ক্রিকেটাররা ব্যক্তিগত এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ডোপিংবিরোধী সংস্থার 'হয়্যারঅ্যাবাউটস' বিধানটি মানতে চাইছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৬৫৪ ঘ.