২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দঃ আফ্রিকা যাচ্ছে জিপি-বিসিবি একাডেমি দল

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে গ্রামীণফোন বিসিবি একাডেমি ক্রিকেট দল। রোববার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবির কর্মকর্তারা জানান, দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে দু'টি চারদিনের, তিনটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে গ্রামীণফোন বিসিবি একাডেমি ক্রিকেট দল। রোববার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবির কর্মকর্তারা জানান, দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে দু'টি চারদিনের, তিনটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী দল। সোমবার জোহানেহবার্গের উদ্দেশে দেশ ছাড়বে ১৫ সদস্যের জিপি-বিসিবি একাডেমি দল। ৭ আগস্ট চারদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে একাডেমি দল। ম্যাচ দু'টিই হবে রাজধানী প্রিটোরিয়ায়। এরপর সেখানেই ১৯ আগস্ট প্রথম ওয়ানডে এবং ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে জোহানেসবার্গে। ২৫ আগস্ট প্রিটোরিয়ায় একদিনেই হবে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ। সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাকিল কাশেম, জাতীয় দল নির্বাচকদের একজন আকরাম খান এবং গ্রামীণফোন-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির টিম অপারেশন্স ম্যানেজার জাহাঙ্গীর শাহ বাদশা। স্পন্সর গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার মঈনুল হোসেন। একাডেমি গড়ে তুলতে এবং পরিচালনার খরচ বাবদ প্রতি বছর প্রায় এক কোটি পাঁচ লাখ (১৫০,০০০ মার্কিন ডলার) টাকা দেয় স্পন্সর গ্রামীণফোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩৬ ঘ.