২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ থাকতে পায়ে মেশিন নিয়ে ঘুমান ফ্লিনটফ

মাত্র তিনটি টেস্ট, এরপরই সাবেক টেস্ট ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ। এ অবস্থায় নিশ্চয় মাঠের বাইরে বসে থাকতে ভাল লাগবে না ইংলিশ অল-রাউন্ডারের। আর সে কারণেই রাতে আরামের ঘুমের মধ্যেও পায়ের চিকিৎসা নেন ফ্লিনটফ। ডান হাটুতে মেশিন লাগিয়ে ঘুমান। চেষ্টা করছেন সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে সুস্থ্য থাকার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র তিনটি টেস্ট, এরপরই সাবেক টেস্ট ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ। এ অবস্থায় নিশ্চয় মাঠের বাইরে বসে থাকতে ভাল লাগবে না ইংলিশ অল-রাউন্ডারের। আর সে কারণেই রাতে আরামের ঘুমের মধ্যেও পায়ের চিকিৎসা নেন ফ্লিনটফ। ডান হাটুতে মেশিন লাগিয়ে ঘুমান। চেষ্টা করছেন সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে সুস্থ্য থাকার । বিদায়টা স্মরণীয় করে রাখতেই পায়ে চোট নিয়েও খেলেছেন দ্বিতীয় টেস্টে। শেষ ইনিংসে দারুণ এক স্পেল বলিং করে দলকে জিতিয়েছেন। বলতে গেলে তার কল্যাণেই পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। "লর্ডস টেস্ট শেষে হাটুতে কিছুটা রক্তক্ষরণ হলেও বরফ লাগিয়ে ব্যাথা কমিয়েছি। সঙ্গে চিকিৎসা নিয়েছি কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের ফিজিও ডেভ রবার্টের কাছে," বলেন ফ্লিনটফ। এরপর সুস্থ হয়ে মাঠেও নেমেছেন ইংলিশ অল-রাউন্ডার। ইংলিশ অল-রাউন্ডার বললেন, "প্রতি রাতে হাঁটুতে ম্যাশিন লাগিয়ে ঘুমাই। এটা হাঁটু চেপে রাখে। আধা ঘন্টা চালু থাকার পর আধা ঘন্ট বন্ধ থাকে। এভাবে রাতভর চলে চিকিৎসা।" ফ্লিনটফ মাঠে থাকলেই মানসিক ভাবে চাঙ্গা থাকবেন ইংলিশ ক্রিকেটাররা। সেই সঙ্গে গোরালির চোটের কারণে সিরিজ থেকে বাদ পড়া কেভিন পিটারসেনের অভাব কিছুটা হলেও ঘুচবে। ২০০৫ সালে অ্যাশেজ জয়ে ফ্লিনটফের অবদান নেহায়েত কমছিলো না। মজার ব্যাপার, অধিনায়ক হিসেবে ফ্লিনটফ কিন্তু ফিরতি অ্যাশেজ সিরিজ হেরেছেন। তাই টেস্ট ক্যারিয়ারের বিদায় স্মরণীয় করে রাখতে দেশের মাটিতে অ্যাশেজ জয়ের স্বপ্ন দেখছেন। তিনি বলেন, "আমি যদি ওভালের মঞ্চ থেকে অ্যাশেজ জয়ের একটি মেডেল নিতে পারি সম্ভবত সেটাই হবে আমার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৪ ঘ.