২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ রান করেই আশরাফুলের বিদায়

অর্ধ শত রান করার পরপর মোহাম্মদ আশরাফুল আউট হয়ে যান ৫৭ রানে। ফলে দলীয় রান দাঁড়ায় চার উইকেটে ১২৮। সাবেক অধিনায়ক আশরাফুল ৫০ পূর্ণ করেন ৮৪ বলে। এরপর আর ৭ রান যোগ করে তিনি রান আউট হন। খেলেছেন ৯৫ বল। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্ধ শত রান করার পরপর মোহাম্মদ আশরাফুল আউট হয়ে যান ৫৭ রানে। ফলে দলীয় রান দাঁড়ায় চার উইকেটে ১২৮। সাবেক অধিনায়ক আশরাফুল ৫০ পূর্ণ করেন ৮৪ বলে। এরপর আর ৭ রান যোগ করে তিনি রান আউট হন। খেলেছেন ৯৫ বল। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে। এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করার পর ওভার দ্য টপ খেলতে গিয়ে মিড-অনে ধরা পড়েন জুনাইদ সিদ্দিকী। তিনি করেন ৩৬। তৃতীয় উইকেটের পতন ঘটে ৯৭ রানে। কেমার রোচের বলে বোল্ড হন রকিবুল হাসান। তিনি করেন ১২ রান। সাবেক অধিনায়ক মোহম্মদ আশরাফুল অপরাজিত আছেন ৪৩ রানে। আশরাফুলের বিদায়ের পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। দিনের শুরুতেই বিদায় নেন তামিম, ওভারের প্রথম বলে। কেমার রোচের অফস্ট্যাম্প বরাবর ফুল লেন্থের বল মারতে গেলে বল তামিম ইকবালের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট কিপারের হাতে। রোববার ডমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ই্িন্ডজ। পেস উইকেটের পুরো সুবিধা নেওয়ার জন্য শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে তারা। পিচে ময়েশ্চার জমে থাকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য প্রথম এক ঘন্টা টিকে থাকাই হবে কঠিন চ্যালেঞ্জ। গত দু'দিন প্রবল বৃষ্টি হয় ডোমিনিকায়। পিচ ঢাকা থাকলেও তাতে ময়েশ্চার জমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩৭ ঘ.