২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্লা দিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কাও

সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানের আধিপত্য খর্ব করতে পাল্লা দিচ্ছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার চতূর্থ দিন শেষে তারা তুলেছে ৩ উইকেটে ১৮৩ রান। কলম্বের সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সফরকারী দলের ছুঁড়ে দেওয়া ৪৯২ রানের টার্গেট তাড়া করছে শ্রীলঙ্কা। জয়ের জন্য দরকার আরও ৩০৯ রান। খেলা বাকি আছে একদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাক, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানের আধিপত্য খর্ব করতে পাল্লা দিচ্ছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার চতূর্থ দিন শেষে তারা তুলেছে ৩ উইকেটে ১৮৩ রান। কলম্বের সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সফরকারী দলের ছুঁড়ে দেওয়া ৪৯২ রানের টার্গেট তাড়া করছে শ্রীলঙ্কা। জয়ের জন্য দরকার আরও ৩০৯ রান। খেলা বাকি আছে একদিন। মধ্যাহ্ন বিরতির পর মাত্র তিন ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ৪২৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসের ৬৬ মিলিয়ে তারা এগিয়ে যায় ৪৯১ রানে। বিশাল টার্গেট হলেও স্বাগতিক দলের ব্যাটসম্যানরা পিছু হটেনি। বরং পাকিস্তানের বোলারদের জবাব দিচ্ছে বেশ ভালভাবেই। উদ্বোধনী জুটিতে ওয়ার্নাপুরা ও পারানাভিতানা রান তোলেন ৮৩। ব্যাক্তিগত ৩১ রানে স্পিনার দানিশ কানেরিয়ার বলে ক্যাচ দেন ওয়ার্নাপুরা। পেসাররা সুবিধা করতে না পারায় স্পিনের ওপরই ভরসা করছেন অধিনায়ক ইউনিস খান। ওমর গুল এবং আমেরকে সরিয়ে সাঈদ আজমল এবং দানিশ কানেরিয়াকে ব্যবহার করেন একটানা। লঙ্কার দ্বিতীয় উইকেটটিও পড়ে স্পিনে। শোয়েব মালিকের বলে আউট হন ওপেনার পারানাভিতানা। তখন শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ১৩৯। ৭৩ রান আসে পানাভিতানার ব্যাট থেকে। অধিনায়ক সাঙ্গাকারা ৫০ রানে অপরাজিত থাকলেও ব্যাট করতে এসেই ফিরতে হয় সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনকে (০২)। দিন শেষে ২০ রান নিয়ে অধিনায়ক সাঙ্গাকারার সঙ্গী ছিলেন সামারাবিরা। এর আগে তৃতীয় দিনের (বুধবার) ৫ উইকেটে ৩০০ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই দুই অপরাজিত ব্যাটসম্যান শোয়েব মালিক এবং কামরান আকমল লঙ্কান পেস আক্রমণের মুখে পড়েন। ১৯ রান যোগ করেই কুলাসেকারার বলে ক্যাচ দেন কামরান আকমল। তিনি করেন ৭৪ রান। শোয়েব মালিক এদিন সুবিধা করতে না পারলেও ইনিংসের সর্বোচ্চ ১৩৪ রান আসে তারই ব্যাট থেকে। এরপর ওমর গুল ৪৫ এবং দানিশ কানেরিয়া ৫ রানে বিদায় নেন। শেষ জুটি ২০ রান যোগ করার পরই ইনিংস ঘোষণা করেন ইউনিস খান। আগেই দুই ম্যাচ জিতে তিন টেষ্টের সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২৩৩ ও ১৮৩/৩ (দ্বিতীয় ইনিংস-পারানাভিতানা ৭৩, সাঙ্গাকারা ৫০*, দানিশ কানেরিয়া ৫৬/২) পাকিস্তান: ২৯৯ ও ৪২৫/৯ ডিক্লেয়ার (দ্বিতীয় ইনিংস-শোয়েব মালিক ১৩৪, মিজবাউল হক ৬৫, কামরান আকমল ৭৪, রঙ্গনা হেরাথ ১৫৭/৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০৮ঘ