২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ স্কোয়াডে ফিরছেন বিদ্রোহীদের কয়েকজন

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বর্জনকারী ক্রিকেটারদের কেউ কেউ আবার ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসছেন। তাদের মধ্যে অন্যতম ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডস। চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বর্জনকারী ক্রিকেটারদের কেউ কেউ আবার ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসছেন। তাদের মধ্যে অন্যতম ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডস। চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে। ক্রিস গেইলের নেতৃত্বাধীন বিদ্রোহী দলের আরেক ফাস্ট বোলার ডারেন পাওয়েলকেও রাখা হয়েছে ওই দলে। শুধু তাই নয়, এ তালিকায় রয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথ ছাড়াও উঠতি তারকা কেইরন পোলার্ড এবং আন্দ্রে ফ্লেচার। তবে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারা উইন্ডিজ স্কোয়াডের ক্যাপ্টেন ফ্লয়েড রেইফারসহ বেশিরভাগ ক্রিকেটারই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছেন। চুক্তি না থাকায় ওয়েস্ট ইন্ডিজের মূল দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বর্জন করলে সেদেশের বোর্ড বিকল্প দল নামাতে বাধ্য হয়। এতে সমালোচিত হয় দু'পক্ষই। এই অচলাবস্থা কাটাতে প্লেয়ার্স অ্যাসেসিয়েশন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় সরকারগুলোর প্রতি হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২০২০ ঘ.