ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়াকে ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগে কোন উইকেট না হারিয়ে ৫৭ রান করেছে তারা।
প্রথম ইনিংসে ২১০ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ৪২৫ রানের জবাবে শনিবার লর্ডসে তৃতীয়দিনের প্রথম সেশনে ২১৫ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া। ফলোঅন এড়াতে তখনও দরকার ছিল ১১ রান। (আরও তথ্যসহ)
আগের দিনের ৮ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। লেজের ব্যাটসম্যানরা ফলোঅন এড়াতে আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে শেষ দুই উইকেটে ৫৯ রান যোগ করে ব্যবধানটা কমিয়ে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯১৫ ঘ.
bdnews24