২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত টেস্ট ড্র করতে পারল ইংল্যান্ড

হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তাতে দমেননি জেমস এন্ডারসন ও মন্টি পানেসার। ১৩ ওভার চেষ্টা চালিয়েও অসি বোলাররা আউট করতে পারেননি ইংলিশ এই দুই বোলারকে। ফলে সফরকারীদের হতাশায় ডুবিয়ে কার্ডিফ টেস্ট শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 07:39 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তাতে দমেননি জেমস এন্ডারসন ও মন্টি পানেসার। ১৩ ওভার চেষ্টা চালিয়েও অসি বোলাররা আউট করতে পারেননি ইংলিশ এই দুই বোলারকে। ফলে সফরকারীদের হতাশায় ডুবিয়ে কার্ডিফ টেস্ট শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে স্বাগতিকরা। টেস্টের শেষ দিন রোববার অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। চা বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ছিল সাত উইকেটে ১৫৯ রান। ছিলেন পল কলিংউড। টেল এন্ডারদের নিয়ে হার ঠেকানোর লড়াই শুরু করেন তিনি। দলে সর্বোচ্চ ৭৪ রান করার পর নবম ব্যাটসম্যান হিসেবে কলিংউড যখন আউট হন, তখন স্কোর ২৩৩। এর পরের লড়াই এন্ডারসন ও পানেসারের। অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেন তারা। এন্ডারসন করেন ২১ রান, পানেসার ৭। পরাজয় এড়াতে জিপি সোয়ানেরও অবদান রয়েছে। শেষ দিকে ব্যাট করতে নেমে তিনি করেন ৩১ রান। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অসি অধিনায়ক রিকি পন্টিং। এটি ছিল অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ইনিংসে শনিবার শনিবার চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমেই হোঁচট খায় ইংল্যান্ড। ২০ রান তুলতে খুইয়ে বসে দুই উইকেট। পঞ্চম দিন সকালটাও শুভ হয়নি ইংলিশ ব্যাটসম্যানদের জন্য। পিটারসেন এবং এন্ড্রু স্ট্রাউস একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অজি পেসার হিলফেনহাসের বলে সরাসরি বোল্ড হয়ে ৮ রান নিয়ে ফিরতে হয় পিটারসেনকে। এরপর স্পিনার হরিতজের শিকার হয়ে দলকে বিপদের মুখেই ঠেলে দেন অধিনায়ক স্ট্রাউস। ইংল্যান্ডের সংগ্রহ তখন চার উইকেটে ৪৩ রান। হাতে ছয় উইকেট থাকলেও ভরসা পাওয়ার মত কোন ব্যাটিংই দেখাতে পাছিলো না ইংল্যান্ড। কারণ অজি বোলারদের দাপট। পেস কিংবা স্পিন দুই ধরণের বোলিংয়েই তারা ভয়ংকর হয়ে ওঠে ইনিংসের শুরু থেকেই। ফলে, প্রায়র (১৪ রান), ফ্লিনটফ (২৬ রান) বোপরাদের মত (১৪ রান) প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের পক্ষেও বড় ইনিংস খেলা সম্ভব হয়নি। এর আগে অস্ট্রেলিয়া চার সেঞ্চুরি মিলিয়ে ইংলিশদের শুধু রানের পাহাড়ের নিচে চাপাই দেয়নি, ছোট-খাটো রেকর্ডের দখলও নিয়েছে। ৬৭৪ রান টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ইনিংসগুলোর একটি। টেস্টের এক ইনিংসে পাঁচবার এর চেয়ে বেশি রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। আর ইংলিশদের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ স্কোর। ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৪৩৫ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৩১০ ঘ.