২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল

ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও ইংল্যান্ড অনূর্ধ-১৯ দলের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানেই হেরেছে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ড অনূর্ধ-১৯ দলের ৫০২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭০ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংস ব্যবধানে জেতার আশা নিয়ে আবারও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংলিশরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও ইংল্যান্ড অনূর্ধ-১৯ দলের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানেই হেরেছে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ড অনূর্ধ-১৯ দলের ৫০২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭০ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংস ব্যবধানে জেতার আশা নিয়ে আবারও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংলিশরা। তৃতীয়দিন ইনিংস ব্যবধানে হার এড়ানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। সেই চ্যালেঞ্জে অবশ্য জেতে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারানোর আগে ২৭৬ রান তুলে ইংলিশদের আবারও ব্যাটি করতে বাধ্য করে। জয়ের জন্য ৪৪ রান করতে ইংলিশ যুবাদের কোন বেগ পেতে হয়নি। কোন উইকেট না হারিয়েই টপকে যায় এই রান। দলীয় ৪৩ রানের মাথায় চার মেরে পৌঁছে যায় ৪৭-এ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মমিনুল ৮০ এবং সৈকত ৫৮ রান করেন। ৯০ রানে ৬ উইকেট তুলে নেন ইংলিশ বোলার আজিম। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড অনূর্ধ-১৯: ৫০২/১০ ও ৪৭/০, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৭০/১০ ও ২৭৬/১০ (দ্বিতীয় ইনিংস-মমিনুল ৮০, সৈকত ৫৪, আজিম ৯০/৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৩০ ঘ.