২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে মুরলীধরন বাদ

শনিবার থেকে গলে স্টেডিয়ামে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। কিন্তু ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারছেন না চ্যাম্পিয়ন স্পিনার মুত্তিয়া মুরলীধরন। ম্যাচ শুরুর আগের দিন অনুশীলনে মালাইচাকির মাংসপেশীতে চোট পাওয়ায় ডাক্তার তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। মুরলীধরনের বিকল্প হিসাবে লঙ্কান নির্বাচকরা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ এবং অফস্পিনার সুরজ মোহাম্মদকে দলে ডেকেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ক্রিকইনফো) --- শনিবার থেকে গলে স্টেডিয়ামে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। কিন্তু ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারছেন না চ্যাম্পিয়ন স্পিনার মুত্তিয়া মুরলীধরন। ম্যাচ শুরুর আগের দিন অনুশীলনে মালাইচাকির মাংসপেশীতে চোট পাওয়ায় ডাক্তার তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। মুরলীধরনের বিকল্প হিসাবে লঙ্কান নির্বাচকরা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ এবং অফস্পিনার সুরজ মোহাম্মদকে দলে ডেকেছেন। শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন," মুরলী অনুশীলনে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎই সে তার ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করে। এরপর সে ৪০ মিনিটের মতো বল করে এবং ভালো বোধ করে। সতর্কতার জন্য আমরা একটি স্ক্যান করাই। সে খুবই ভালো বোধ করলেও ফিজিও আমাদের পরামর্শ দিলেন স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করার।" "আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম যে মুরলী খেলতে পারবে, কিন্তু স্ক্যান রিপোর্টে দেখা গেল তার মাংসপেশী সামান্য ছিঁড়ে গেছে। তাই প্রথম টেস্ট খেলাটা তার জন্য বড্ড বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমি মনে করি না যে একটি টেস্টে খেলিয়ে তাকে দীর্ঘ ইনজুরির দিকে ঠেলে দেওয়া ঠিক হবে। সামনে আমাদের অনেক ক্রিকেট আছে। আশা করছি দ্বিতীয় টেস্টেই মুরলী সুস্থ হয়ে উঠবে।" বুধবার শেষ হওয়া কলম্বোয় অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সুরজ মোহাম্মদ ৪টি উইকেট নেন। তিনি এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। প্রত্যাশা করা হচ্ছে প্রথম টেস্টে তিনিই শ্রীলঙ্কার স্পিন আক্রমণে অজন্তা মেন্ডিসের সঙ্গী হবেন। রঙ্গনা হেরাথ গত ডিসেম্বরে বাংলাদেশ সফরে শেষবার টেস্ট খেলেছিলেন। দ্বিতীয় টেস্ট ১২ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। দুটো টেস্টই কলোম্বোতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম