২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ম্যাচে বিপদে মাশরাফির দল

বাঁহাতি স্পিনার এনামুল হকের দারুণ বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দলকে ফেলে দিয়েছে বিপদে। এই দল অবশ্য বাংলাদেশ দল নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া 'লাল' দল। আর তাদের প্রতিপক্ষও আসলে সতীর্থরাই- সাকিব-আল হাসানের নেতৃত্বে গড়া 'সবুজ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁহাতি স্পিনার এনামুল হকের দারুণ বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দলকে ফেলে দিয়েছে বিপদে। এই দল অবশ্য বাংলাদেশ দল নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া 'লাল' দল। আর তাদের প্রতিপক্ষও আসলে সতীর্থরাই- সাকিব-আল হাসানের নেতৃত্বে গড়া 'সবুজ' দল। প্রস্তুতি ক্যাম্পের খেলোয়াড়দের নিয়ে দুদিনের এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুলের ৬০ রানে ৬ উইকেট শিকারের সুবাদে সাকিবের দলকে মাত্র ১৮৮ রানে অলআউট করে দিয়েছিল মাশরাফির দল। কিন্তু পরে ব্যাট করতে নেমে তারাও পড়ে গেছে বিপদে, দিনশেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৭৯ রান। দলের স্পেশালিস্ট ব্যাটসম্যানরা সব ফিরে গেছেন সাজঘরে, অথচ এখনো তারা ১০৯ রানে পিছিয়ে। আর ব্যাটিংয়ে মনোসংযোগের স্বার্থে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও মোহাম্মদ আশরাফুলের ফর্মের কোনো উন্নতি হয়নি, মাত্র ২ রান করেই আউট হয়ে গেছেন তিনি। তবে এর আগে বল হাতে নিয়েছেন ৩১ রানে দুই উইকেট। ব্যাট হাতে খারাপ করেছেন মাশরাফি আর সাকিবও। ১৪ রান করে আউট হওয়া সাকিব পরে বল হাতে নিয়েছেন আশরাফুলের উইকেটটি। আর বল হাতে তামিমকে আউট করে নিজের দলকে প্রথম সাফল্য এনে দেওয়া মাশরাফি পরে ব্যাট হাতে করেছেন মাত্র ৯ রান। অনেকদিন ধরেই বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে থাকা ব্যাটিং আসলে এদিন ডুবিয়েছে দুদলকেই। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের চেনা উইকেটেও সর্বোচ্চ স্কোর ৩৭, করেছেন লাল দলের রকিবুল হাসান। সংক্ষিপ্ত স্কোর লাল দল : ৪৮.২ ওভারে ১৮৮/১০ (তামিম ১৭, জুনায়েদ ২৭, রকিবুল ৩৭, সাকিব ১৪, মাহমুদউল্লাহ ১০, মুশফিক ০, শাহাদৎ ১৪, রাজ্জাক ২৫*, মাহবুব ২, নাজমুল ৭, সাজিদ ৫; এনামুল ৬/৬০, আশরাফুল ২/৩১, মাশরাফি ১/২২) সবুজ দল : ২৫ ওভারে ৭৯/৭ (ইমরুল ০, শামসুর ২৪, মেহরাব ২৩, সগীর ১৬*, আশরাফুল ২, নাইম ১, মাশরাফি ৯, এনামুল ০, রুবেল ০*; রাজ্জাক ৩/২৩, সাকিব ১/৬, মাহমুদউল্লাহ ১/৫, শাহাদৎ ১/৮, নাজমুল ১/৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪৫ ঘ.