২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের দায়িত্ব পেলেন ওয়াসিম বারি

সাবেক অধিনায়ক ওয়াসিম বারিকে নির্বাচকমন্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে প্রধান নির্বাচকের পদ থেকে আব্দুল কাদিরের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে বারির নিয়োগটা অবশ্য হচ্ছে একেবারেই সাময়িক- কেবল আসন্ন শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের দায়িত্ব পালনের জন্য তার নেতৃত্বে একটি অন্তবর্তী প্যানেল গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

করাচি, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক অধিনায়ক ওয়াসিম বারিকে নির্বাচকমন্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে প্রধান নির্বাচকের পদ থেকে আব্দুল কাদিরের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে বারির নিয়োগটা অবশ্য হচ্ছে একেবারেই সাময়িক- কেবল আসন্ন শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের দায়িত্ব পালনের জন্য তার নেতৃত্বে একটি অন্তবর্তী প্যানেল গঠন করা হয়েছে। বুধবার পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্যানেলে বর্তমান অধিনায়ক ইউনিস খান আর কোচ ইন্তেখাব আলমও থাকবেন। আগামী ২৭ জুন থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১২ ঘ.