২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যেতে হচ্ছে শেবাগকে

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তিনি ছিলেন শিরোপাজয়ী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অথচ এবার একটিও ম্যাচ খেলার সুযোগ পেলেন না বীরেন্দর শেবাগ। কাঁধের চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই তাকে ফিরে যেতে হচ্ছে দেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

নয়াদিল্লী, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তিনি ছিলেন শিরোপাজয়ী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অথচ এবার একটিও ম্যাচ খেলার সুযোগ পেলেন না বীরেন্দর শেবাগ। কাঁধের চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই তাকে ফিরে যেতে হচ্ছে দেশে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ইনজুরিতে পড়া 'বীরু' ভারতের দুটো প্রস্তুতি ম্যাচ এবং শনিবার বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। ভারত আশা করছিল সুপার এইটে পাওয়া যাবে তাকে। কিন্তু খুব শিগগিরি সেরে ওঠার সম্ভাবনা না থাকায় শেবাগকে দেশে পাঠিয়ে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে 'টিম ইন্ডিয়া'। তার জায়গায় নেয়া হয়েছে উইকেট কিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। যদিও সেজন্য আইসিসি'র অনুমোদনের প্রয়োজন ভারতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১৯ঘ.