২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন আব্দুল কাদির

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল কাদির। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরদিন, মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আলতাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

করাচি, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল কাদির। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরদিন, মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আলতাফ। দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে কাদিরের পদত্যাগের সঙ্গে অবশ্য বিশ্বকাপে এই হারের কোনো সম্পর্ক নেই। পিসিবিকে দেওয়া পদত্যাগপত্রে তিনি কোনো কারণই উল্লেখ করেননি বলে জানিয়েছেন আলতাফ। বোর্ডের মানব সম্পদ বিভাগের প্রধান ওয়াসিম বারিও সেটা নিশ্চিত করেছেন, "আমরা কেবল জানি কাদির পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহিত হয়েছে।" ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে মতের অমিলের কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কাদির। স