২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষেও প্রাপ্তি সেই 'লড়াই'

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কার সঙ্গেও লড়ে হারলো বাংলাদেশ। মঙ্গলবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মোহাম্মদ আশরাফুলদের পুঁজি খুব বেশি ছিল না। কিন্তু তাদের ১৫১ রান তাড়া করে শ্রীলঙ্কা জিতেছে মাত্র দুই বল বাকি থাকতে। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে টাইগারদের হার ৪ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

নটিংহ্যাম, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কার সঙ্গেও লড়ে হারলো বাংলাদেশ। মঙ্গলবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মোহাম্মদ আশরাফুলদের পুঁজি খুব বেশি ছিল না। কিন্তু তাদের ১৫১ রান তাড়া করে শ্রীলঙ্কা জিতেছে মাত্র দুই বল বাকি থাকতে। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে টাইগারদের হার ৪ উইকেটে। লড়াইটা হয়তো আরো জমিয়ে তোলা যেত। তা হয়নি শেষের দিকে বল করতে এসে মাশরাফি বিন মর্তুজা আইপিএল দুঃস্বপ্নের কথা মনে করিয়ে দেওয়ায়। এর আগে তিন ওভার বল করে মাত্র ১৬ রান দেওয়া মাশরাফিকে (২/৩০) অধিনায়ক ফিরিয়ে আনেন ১৮-তম ওভারে। যখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ১৮ বলে ২৫ রান, হাতে ৬ উইকেট। কিন্তু ওই ওভারে তিনটি বাউন্ডারিসহ ১৪ রান দিয়ে বসলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। যদিও ওভারের চতুর্থ বলে জিহান মোবারককে (১৬) শর্ট থার্ডম্যানে নাঈম ইসলামের ক্যাচও বানান তিনিই। ১২ বলে ১১ রানে নেমে আসা সমীকরণ জমজমাট সমাপ্তির দিকে নিয়ে যান ম্যাচে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুটো উইকেট তুলে ম্যাচের সবচেয়ে মিতব্যয়ী বোলারও তিনিই। ১৯-তম ওভারে মাত্র ৪ রান দেওয়ার সঙ্গে এই বাঁ হাতি স্পিনার বোল্ড করেন ইন্ডিকা ডি সারামকেও (৩)। তাই শেষ ওভারে ৪ উইকেট হাতে রেখে ৭ রানের প্রয়োজনীয়তা দাঁড়ায় শ্রীলঙ্কার সামনে। পেসার রুবেল হোসেন প্রথম দুই বলে মাত্র ১ রান দিয়ে জয়ের আশা উজ্জ্বল করলেও তা বিলীন হয়ে যায় তৃতীয় বলেই। এক্সট্রা কাভার দিয়ে মারা অ্যাঞ্জেলো ম্যাথুজের (৬*) বাউন্ডারিতে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। রান তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে অবশ্য সহজ জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন তাদের ওপেনাররা। ৪.৩ ওভারে ৩৪ রান উঠে যাওয়ার পর তিলকরতে