২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের ফাইনালে ডেকানের সঙ্গী বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ফাইনালে ডেকান চার্জার্সের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্স। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জোহানেসবার্গ, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ফাইনালে ডেকান চার্জার্সের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্স। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনির দল ২০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ১৪৬ রান। উদ্বোধনী জুটিতে পার্থিব প্যাটেল (২৭ বলে ৩৬) আর ম্যাথু হেইডেন (১৯ বলে ২৮) মাত্র ৭ ওভারে ৬১ রান তুলে নিলেও পরের দিকের ব্যাটসম্যানরা আর সেই গতি ধরে রাখতে না পারায় চেন্নাইর স্কোরটা আর বেশি দূর যেতে পারেনি। জবাব দিতে নেমে মনীশ পান্ডে আর রাহুল দ্রাবিড়ের দারুণ ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই জয় পেয়ে গেছে চ্যালেঞ্জার্সরা। ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন পান্ডে, দ্রাবিড় করেছেন ৪৪ রান। এর আগে শুক্রবার প্রথম সেমিফাইনালে দিল্লী ডেয়ারডেভিলসকে হারিয়েছিল ডেকান চার্জার্স। সংক্ষিপ্ত স্কোর চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৪৬/৫ (প্যাটেল ৩৬, ধোনি ২৮, হেইডেন ২৬, মরকেল ২০*, রায়না ২০; বিনয়কুমার ২/৩৮, ফন ডার মার্ভ ১/২৩, প্রবীনকুমার ১/২৬, ক্যালিস ১/২৬) বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৮.৫ ওভারে ১৪৯/৪ (পান্ডে ৪৮, দ্রাবিড় ৪৪, কোহলি ২৪*; মুরালিধরন ১/১৫, গনি ১/২৩, মরকেল ১/২৩, জাকাতি ১/২৯) ফল : বেঙ্গালুরু ৬ উইকেটে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৩৭ ঘ.