২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় ইজাজের জামিন

নিম্ন আদালতে তিন তিন বার জামিনের আবেদন খারিজ হয়েছিল তার। অবশেষে সাত সপ্তাহের অপেক্ষাশেষে জামিন পেলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদ। প্রতারণার অভিযোগে গত মার্চে গ্রেফতার হয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

করাচি, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিম্ন আদালতে তিন তিন বার জামিনের আবেদন খারিজ হয়েছিল তার। অবশেষে সাত সপ্তাহের অপেক্ষাশেষে জামিন পেলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদ। প্রতারণার অভিযোগে গত মার্চে গ্রেফতার হয়েছিলেন তিনি। ইজাজের বিরুদ্ধে দুজন আবাসন ব্যবসায়ীর অভিযোগ, তার দেয়া ১ কোটি ১০ লাখ রুপির (প্রায় ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার) দুটো চেক ব্যাংক গ্রহণ করেনি। যদিও এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, "আমি নির্দোষ। আমার শত্র"রা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।" তবে আদালত এতদিন তার পক্ষে দাঁড়ায়নি। বরং তিন-তিন বার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় আটকাবস্থায় কাটাতে হচ্ছিল ইজাজকে। অবশ্য হাজতে নয়, শ্বাসকষ্টের কারণে তিনি ছিলেন হাসপাতালে। সেখানেই মঙ্গলবার পেলেন সুখবরটা। পাকিস্তানের হয়ে ৬০টি টেস্ট ও ২৫১টি ওয়ানডে খেলা ইজাজকে স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছে লাহোর হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৪ঘ.