২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সেমিফাইনাল-স্বপ্ন ধূলিস্যাত

সেরা রানার্সআপ হিসাবে এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে আবাহনীর। কারণ তিন গ্র"পের এই টুর্নামেন্টে গোলগড়ে আবাহনীকে পেছনে ফেলে দিয়েছে 'এ' গ্র"প রানার্সআপ পাকিস্তান ওয়াপদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেরা রানার্সআপ হিসাবে এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে আবাহনীর। কারণ তিন গ্র"পের এই টুর্নামেন্টে গোলগড়ে আবাহনীকে পেছনে ফেলে দিয়েছে 'এ' গ্র"প রানার্সআপ পাকিস্তান ওয়াপদা। মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পিছিয়ে পড়েও তাইওয়ান পাওয়ার কোম্পানিকে ৩-১ গোলে হারানোর সুবাদে পাকিস্তানের দলটির গোলগড় ২। অন্যদিকে 'বি' গ্র"প রানার্সআপ আবাহনীর গোলগড় ১। তাই একরাশ হতাশা নিয়েই প্রেসিডেন্ট কাপ থেকে বিদায় নিতে হলো বি-লিগ চ্যাম্পিয়নদের। এই টুর্নামেন্টে তিন গ্র"প চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/২০৫৪ঘ.