জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক নাটকের পর অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে অভিষেক হয়েছে মাশরাফি বিন মর্তুজার। আর শনিবার জোহানেসবার্গে তার অভিষেক ম্যাচে তার দল কলকাতা নাইট রাইডার্স ডেকান চার্জার্সকে ছুঁড়ে দিয়েছেন ১৬১ রান করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান তুলেছে তারা।
অভিষেক ম্যাচে মাত্র দুটি বল খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক। সেই ২ বলে অপরাজিত ২ রান করেছেন তিনি। তার দলের ইনিংসটা মূলত গড়ে উঠেছে দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ আর ডেভিড হাসির ব্যাটে ভর করে। ৪১ বলে সর্বোচ্চ ৪৮ রান করেছেন হজ, আর চারটি ছক্কাসহ হাসির ১৭ বলের ঝড়ে উঠেছে ৪৩ রান। এছাড়া ৩৩ রান করেছেন সৌরভ গাঙ্গুলীও, তবে সে জন্য ৪১ বল খেলে ফেলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৫১ঘ.
bdnews24