২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমদের টাকা পাওয়া নিয়ে আর সংশয় নেই

বাতাসে জোর গুঞ্জন ছিল, ম্যাচপ্রতি ৭ লাখ ৭০ হাজার টাকায় তামিম ইকবালকে চট্টগ্রাম আবাহনী কিনে নিলেও তার সঙ্গে গোপন সমঝোতা আগেই হয়ে গেছে দলটির। যে সমঝোতা অনুযায়ী অনেক কম টাকা দেওয়া হবে জাতীয় দলের ওপেনারকে। তার মতো আরো অনেক ক্রিকেটারের সঙ্গেই দলগুলোর এরকম সমঝোতার কথাও শোনা গেছে। গত ২৫ এপ্রিল পিসিএলের (পোর্ট সিটি লিগ) নিলামের পর তাই সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে বারবারই শুনতে হয়েছে এ প্রশ্ন, "ক্রিকেটাররা পুরো টাকা আসলেই পাবেন তো?" তবে মঙ্গলবার এ জাতীয় সন্দেহ ফু দিয়েই উঁড়িয়ে দিতে পারলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাতাসে জোর গুঞ্জন ছিল, ম্যাচপ্রতি ৭ লাখ ৭০ হাজার টাকায় তামিম ইকবালকে চট্টগ্রাম আবাহনী কিনে নিলেও তার সঙ্গে গোপন সমঝোতা আগেই হয়ে গেছে দলটির। যে সমঝোতা অনুযায়ী অনেক কম টাকা দেওয়া হবে জাতীয় দলের ওপেনারকে। তার মতো আরো অনেক ক্রিকেটারের সঙ্গেই দলগুলোর এরকম সমঝোতার কথাও শোনা গেছে। গত ২৫ এপ্রিল পিসিএলের (পোর্ট সিটি লিগ) নিলামের পর তাই সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে বারবারই শুনতে হয়েছে এ প্রশ্ন, "ক্রিকেটাররা পুরো টাকা আসলেই পাবেন তো?" তবে মঙ্গলবার এ জাতীয় সন্দেহ ফু দিয়েই উঁড়িয়ে দিতে পারলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী। কারণ সবার সন্দেহ দূর করতে হলে নিজেকে আগে সন্দেহমুক্ত হতে হবে। এদিন দুপুরে সেটা তিনি হয়েছেনও। নিয়ম করে দেওয়া হয়েছিল, টুর্নামেন্টের আগেই প্রতিটা ক্রিকেটারের দুই ম্যাচের টাকা অগ্রিম বুঝিয়ে দিতে হবে। আটটি দল এদিন চেকের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সেই টাকা প্রদান করার পর আলমগীরের কন্ঠটা অন্যরকমই শোনালো, "এখন আর কেউ সন্দেহ করতে পারবে না। তামিমের দল চট্টগ্রাম আবাহনী আমাদের ১৭ লাখ ৪০ হাজার টাকার চেক দিয়েছে।" এরমধ্যে তামিমের দুই ম্যাচের ১৫ লাখ ৪০ হাজার টাকা ছাড়াও আরো দুই লাখ সৈয়দ রাসেল (ম্যাচপ্রতি ২০ হাজার করে ৪০ হাজার), এনামুল হক জুনিয়র (ম্যাচপ্রতি ১৫ হাজার করে ৩০ হাজার), হান্নান সরকার (ম্যাচপ্রতি ৪৭ হাজার টাকা করে ৯৪ হাজার), তালহা জুবায়ের (ম্যাচপ্রতি ১০ হাজার করে ২০ হাজার) এবং আব্দুল আহাদ রিপনদের (ম্যাচপ্রতি ৮ হাজার করে ১৬ হাজার), যাদের নিলামে কিনেছিল চট্টগ্রাম আবাহনী। এদিন দলগুলোর উপস্থিতিতে ২ মে থেকে শুরু হতে যাওয়া জমজমাট পিসিএলের গ্র"পিং এবং ফিকশ্চারও চূড়ান্ত হয়েছে। 'এ' গ্র"পে আছে চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন এবং নোয়াখালীর টপ স্পোর্টস। 'বি' গ্র"পে দাদা ওয়ারিয়র্স, পাইরেটস অফ চিটাগাং ও ইস্পাহানীর সঙ্গেী লক্ষীপুরের ঢাকা টাইগার্স। ২ মে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একটাই ম্যাচ। দুপুর আড়াইটায় মোহামেডান-টপ স্পোর্টসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে পিসিএলের। এরপর প্রতিদিন গ্র"প পর্বে দুটো করে ম্যাচ। ৯ মে দুটো সেমিফাইনালের পরদিনই ফাইনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.