২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেনের ঝড়ে এবারের সর্বোচ্চ সংগ্রহ চেন্নাইয়ের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ম্যাথু হেইডেনের ব্যাট এখনো আগের মতোই বিধ্বংসী। সোমবার আইপিএলে তার দুর্দান্ত ফিফটির সুবাদে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫ উইকেটে ১৭৯ রান করেছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ সংগ্রহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

পোর্ট এলিজাবেথ, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ম্যাথু হেইডেনের ব্যাট এখনো আগের মতোই বিধ্বংসী। সোমবার আইপিএলে তার দুর্দান্ত ফিফটির সুবাদে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫ উইকেটে ১৭৯ রান করেছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ সংগ্রহ। মাত্র ২২ বলে ফিফটি করা হেইডেনই এই সংগ্রহের প্রধান রূপকার। ৩৫ বলে ৬৫ রান করার পথে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। পার্থিব প্যাটেলের সঙ্গে ১০ ওভার ১ বলে ১০৬ রানের উদ্বোধনী জুটি গড়া হেইডেনকে ফিরতে হয়েছে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে। প্যাটেলের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩০ রান। এ দুজনের সঙ্গে সুরেশ রায়না (২৯ বলে ২৮) ও অ্যান্ড্রু ফ্লিনটফের (১৩ বলে অপরাজিত ২২) অবদানের জন্যই একটা সম্মানজনক জায়গায় যেতে পেরেছে টুর্নামেন্টের গত বারের রানার্সআপ চেন্নাই সুপার কিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১৫ঘ.