২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩০ রানে অলআউট বিসিবি অনুর্ধ্ব-১৫ দল

সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (ক্যাব) অনুর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই দিনের ম্যাচের প্রথম দিনে ২৩০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (ক্যাব) অনুর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই দিনের ম্যাচের প্রথম দিনে ২৩০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল। ময়মনসিংহে এই ম্যাচের টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া স্বাগতিক দলের ব্যাটসম্যানরা অবশ্য ঝলসে উঠতে পারেনি। ইয়াসির আলীর ৬৩ আর ওপেনার অনিকের ৪৯ রান ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১৩৬ ঘ.