২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার অধিনায়ক তত্ত্বের ব্যাখ্যা দিলেন বুকানন

দলের চার খেলোয়াড় মিলে পালাক্রমে পালন করবেন অধিনায়কের দায়িত্ব, এই ঘোষণা দিয়ে সমালোচনার আগুনে পুড়ছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ জন বুকানন কিন্তু মনে করেন, তার তত্ত্বটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের চার খেলোয়াড় মিলে পালাক্রমে পালন করবেন অধিনায়কের দায়িত্ব, এই ঘোষণা দিয়ে সমালোচনার আগুনে পুড়ছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ জন বুকানন কিন্তু মনে করেন, তার তত্ত্বটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে! জোহানেসবার্গের টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তার তত্ত্বের একটা নতুন ব্যাখ্যা শুনিয়েছেন এই অস্ট্রেলিয়ান। বলেছেন, "আমার চার অধিনায়ক তত্ত্বকে ভুল বুঝছেন বেশিরভাগ লোক, তাই আমি ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। আসলে আমি দলের নেতা নয়, প্রত্যেক ম্যাচের জন্য একজন করে অধিনায়ক নির্বাচন করতে চাই।" তার ব্যাখ্যা অনুযায়ী ম্যাচ চলাকালে অধিনায়কের প্রচলিত সব দায়িত্বই পালন করবেন তার প্রস্তাবিত 'ম্যাচের অধিনায়ক'রা। তবে খেলাটা টোয়েন্টি-টোয়েন্টি বলেই তিনি চান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যত বেশি সম্ভব খেলোয়াড়কে স