সেন্ট লুসিয়া, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের সফরটা কাটছিল দু:স্বপ্নের মতোই। সফরের শেষ দিনে ইংল্যান্ডকে ক্ষণিকের জন্য হলেও সেটা ভুলিয়ে দিলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ। শুক্রবার এই অলরাউন্ডারের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকারে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারিয়েছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল, সেই সঙ্গে জিতে নিয়েছে সিরিজটাও।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে এর আগে কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। অথচ এই সফরেই ১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হার আর সেই সঙ্গে টোয়েন্টি-টোয়েন্টিতেও হেরেছে তারা।
বৃষ্টি বিঘি
bdnews24