২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে পৌঁছেছে শ্রীলঙ্কা দল

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শ্রীলঙ্কান ক্রিকেটাররা বুধবার ভোরে দেশে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর কলম্বোর বন্দরনায়েকে বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 04:45 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

কলম্বো, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শ্রীলঙ্কান ক্রিকেটাররা বুধবার ভোরে দেশে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর কলম্বোর বন্দরনায়েকে বিমানবন্দরে পৌঁছেছেন তারা। ওই ঘটনায় অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও সহকারি কোচ পল ফারব্রেসসহ আরো অন্তত পাঁচজন শ্রীলঙ্কান ক্রিকেটার আহত হন, আর তাদের বাঁচাতে গিয়ে মুখোশধারী বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন ছয়জন নিরাপত্তাকর্মীসহ অন্তত আটজন। ঘটনার পর লাহোর টেস্টের বাকি তিন দিনের খেলাসহ পুরো সিরিজটি বাতিল ঘোষণা করা হয় এবং শ্রীলঙ্কা দলকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তান বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে স্টেডিয়াম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর রাতে দেশের উদ্দেশে পাকিস্তান ছাড়েন তারা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী গামিনি লোকুগে জয়াবর্ধনের দলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিমান বন্দরে। ছিলেন তাদের স্বজনরাও, আর সংবাদ মাধ্যমের কর্মীরা তো ছিলেনই। "পরিবার ও প্রিয়জনের কাছে ফিরতে পারাটা দারুণ এক ব্যাপার"