২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

গ্রামীণফোন ত্রিদেশীয় প্রমিলা ক্রিকেট সিরিজে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের আটোসাটো বোলিংয়ের মুখে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস। মাত্র ২৩ দশমিক ২ ওভার ব্যাট করতে সক্ষম হয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

খুলনা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ত্রিদেশীয় প্রমিলা ক্রিকেট সিরিজে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের আটোসাটো বোলিংয়ের মুখে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস। মাত্র ২৩ দশমিক ২ ওভার ব্যাট করতে সক্ষম হয় তারা। টসে জিতে বাংলাদেশই শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায়। ৬৭ রানের টার্গেট মাত্র ৪ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। ৩১ দশমিক ৩ ওভারে ৭১ রান করে তারা। বাংলাদেশের ৭১ রানের মধ্যে সর্বোচ্চ ২৪ করেন আয়শা। এছাড়া ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সালমা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা নির্বাচিত হন বোলার শামীমা আক্তার। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন বলেন, "আমরা সবাই মিলে ভাল খেলে এই জয় তুলে নিয়েছি। ফাইনালে খেলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ম্যাচ শেষে শ্রীলংকার অধিনায়ক শশীকলা এক সংবাদ সম্মেলনে বলেন, এই জয়ই প্রমান করে বাংলাদেশিরা সামনে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে ফেভারিট মনে করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/১৬৩০ঘ.