২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন সিমন্স

ওয়ানডে অভিষেক হয়েছে আগেই, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ফিল সিমন্সের ভাইপো লেন্ডল সিমন্সের টেস্ট অভিষেকও হতে যাচ্ছে এবার। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কিংস্টন, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ানডে অভিষেক হয়েছে আগেই, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ফিল সিমন্সের ভাইপো লেন্ডল সিমন্সের টেস্ট অভিষেকও হতে যাচ্ছে এবার। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে ২৮২ রানের দারুণ একটা ইনিংস খেলার পুরস্কার হিসেবেই সুযোগটা পেয়েছেন তিনি। তবে তাকে সুযোগটা করে দিতে খানিকটা অবদান রেখেছেন জেভিয়ার মার্শালও। স্যাবাইনা পার্কে ইনিংস ব্যবধানে জেতা প্রথম টেস্টে শূন্য রানে আউট হওয়া মার্শালের জায়গাতেই ১৩ জনের দলে নেওয়া হয়েছে সিমন্সকে, মার্শালের পরিবর্তে চার নম্বরেই ব্যাট করার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। রোববার ঘোষিত এই দলে অনেকদিন পর ফিরেছেন অলরাউন্ডার রায়ান হাইন্ডসও। ইনজুরির কবলে পড়া ব্যাটসম্যান ডেল রিচার্ডসের জায়গায় ডাক পেলেও তার অবশ্য প্রথম একাদশে থাকার সম্ভাবনা কমই। ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রিস গেইল (অধিনায়ক), ডেভন স্মিথ, রামনরেশ সারওয়ান, লেন্ডল সিমন্স, শিবনারায়ন চন্দরপল, ব্রেন্ডন ন্যাশ, রায়ান হাইন্ডস, দিনেশ রামদিন, জেরোম টেলর, সুলেমান বেন, ড্যারেন পাওয়েল ফিদেল এডওয়ার্ডস ও লিওনেল বেকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৫ ঘ.