কলম্বো, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ানডেতে ওয়াসিম আকরামের সর্বোচ্চ উইকেটের (৫০২) রেকর্ড স্পর্শ করেছেন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু 'মুরালি'র রেকর্ড স্পর্শ করার দিনটি মোটেও খুশি করতে পারেনি শ্রীলঙ্কাকে। কারণ, এদিনই যে টানা তৃতীয় হারের স্বাদ পেতে হয়েছে তার দলকে! বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিংয়ের জোড়া সেঞ্চুরির পর প্রজ্ঞান ওঝার ঘুর্ণিতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজটাও জিতে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
মঙ্গলবারের এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শেবাগের ১১৬ আর যুবরাজের ১১৭ রানের দুটো ইনিংসের সুবাদে ভারত ৫০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ। জবাব দিতে নেমে শ্রীলঙ্কানরা অলআউট হয়ে গেছে মাত্র ২১৬ রানে।
ওভার প্রতি সাতেরও বেশি রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কানদের পক্ষে একাই লড়াই করেছেন কুমার সাঙ্গাকারা। তার ৮৩ রানের পর স্বাগতিকদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তিলকরতে
bdnews24