ঢাকা, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের দাবি পুরোমাত্রায় মেটানো ইনিংসই খেলেছেন ইমরুল কায়েস, যে ইনিংসে চারের চেয়ে ছক্কাই বেশি। ৫৬ বলে ছয় ছক্কা ও চার বাউন্ডারিতে সাজানো তার অপরাজিত ৭০ রানের ইনিংস প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টির প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে তার দলকে এনে দিয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। প্রিমিয়ারে আবির্ভাবেই শিরোপা জয়ের স্বপ্ন দেখতে থাকা গাজী ট্যাংক ক্রিকেটার্স ফাইনালে পাচ্ছে ঢাকার ক্রিকেটের আরেক বড় দল মোহামেডানকে। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে সাজিদুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ভর করে বিমানকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা।
টোয়েন্টি টোয়েন্টির এই আসর মাঠে দর্শক টানতে না পারছে না বটে, তবে চাইলে বুধবার দুপুর একটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটা দেখতে পারেন অনেকেই। কারণ এই ম্যাচটি সরাসরি স
bdnews24