২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব, আশরাফুলের বিচার করবে বিসিবি

'ক্রিকেটার কল্যাণ সমিতি বাংলাদেশ' (কোয়াব)- এর সঙ্গে একাত্মতা ঘোষণা এবং তাদের পক্ষে বক্তব্য দেয়ায় বিসিবির বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে জাতীয় দলের দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি)ি'র জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রিকেটার কল্যাণ সমিতি বাংলাদেশ' (কোয়াব)- এর সঙ্গে একাত্মতা ঘোষণা এবং তাদের পক্ষে বক্তব্য দেয়ায় বিসিবির বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে জাতীয় দলের দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি)ি'র জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) সংবাদ সম্মেলনে বলেন,'আশরাফুল এবং সাকিব শৃঙ্খলা ভঙ্গ করে কোয়াবের সভায় যোগ দিয়েছে। তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। তারা বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার, কোনো মঞ্চে বক্তব্য দেয়া এবং আন্দোলনে শরিক হওয়া তাদের উচিত নয়।' তিনি আরো বলেন,'এত দিন সবাই বিসিবি কর্মকর্তাদের সহনশীলতাই দেখেছে, এবার কঠোর মনোভাব দেখবে।' সাকিব এবং আশরাফুলের কী ধরণের শাস্তি হতে পারে তা জানতে চাইলে মোস্তফা কামাল বলেন,'আমরা তাদের কাছে আগে ব্যাখ্যা চাইব, বক্তব্য শোনার পরই সিদ্ধান্ত নেবো।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫৭ ঘ.