ডারবান, দক্ষিণ আফ্রিকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। আলোর অভাবে ১৮ ওভার আগে চতুর্থ দিনের খেলা শেষ করতে না হলে হয়তো আনন্দোৎসবের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হতো ইংল্যান্ডকে। ইনিংস পরাজয় এড়াতেই ২৩৩ রান করতে হবে এ অবস্থায় দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিনের শেষ পর্যন্ত ৬ উইকেট ৭৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
প্রিন্স (১৬), স্মিথ (২২), হাশিম আমলা (৬), জ্যাক ক্যালিস (৩), ডিভিলিয়ার্স (২) ও ডুমিনি (০) আউট। ইনিংস পরাজয় এড়ানোর প্রায় অসম্ভব এক লক্ষ্য নিয়ে পঞ্চম দিন শুরু করবেন মার্ক বাউচার (২০*) ও মর্কেল (৭*)। তিনটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় একরকম হাতের মুঠোতেই এনে দিয়েছেন সোয়ান আর স্টুয়ার্ট ব্রড। এর আগে ইয়ান বেল (১৪১) ও অ্যালস্টেয়ার কুকের (১১৮) সেঞুরি ও পল কলিংউড (৯১) এবং ম্যাট প্রায়রের (৬০) ফিফটিতে ৯ উইকেটে ৫৭৫ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ১ম ইনিংসে ৩৪৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ৩৪৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৩২ ঘ.
bdnews24