২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদ বাড়ছে পাকিস্তানের

সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই পরাজয়ের প্রহর গুণতে শুরু করছে পাকিস্তান জন্য। মেলবোর্নে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১১ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে দু ইনিংস মিলিয়ে এরই মাঝে ৩০৭ রানে এগিয়ে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই পরাজয়ের প্রহর গুণতে শুরু করছে পাকিস্তান জন্য। মেলবোর্নে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১১ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে দু ইনিংস মিলিয়ে এরই মাঝে ৩০৭ রানে এগিয়ে গেছে তারা। প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত শেন ওয়াটসন ৬৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসেও দলকে বড় ইনিংস গড়ার পথে এগিয়ে নিচ্ছেন। স্কোর যত বড় হবে ততই বিপদে পড়বে পাকিস্তান। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৪৫৪ রানে ইনিংস ঘোষণা করার পর প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। সোমবার নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ৪০ রানের মধ্যেই আউট হয়ে যান ক্যাটিচ (২), পন্টিং (১২ ও হাসি (৪)। কিন্তু প্রথমে মোহাম্মদ আসিফ ক্যাটিচকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর পর মোহাম্মদ আমেরের জোড়া আঘাতের ধাক্কা ততটা দুর্ভাবনায় ফেলতে পারেনি স্বাগতিকদের। প্রথম ইনিংসে ১৯৬ রানে এগিয়ে থাকায় ওয়াটসন-মাইকেল ক্লার্কের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি চালকের আসনেই বসিয়ে দিয়েছে তাদের। এর আগে ৪ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান উমর আকমল (৫১) ও মিসবাহ উল হকের (৬৫*) ব্যাটে ভর করে আড়াই'শ অতিক্রম করে। মিশেল জনসন ৩৬ রানে ও ডগ বলিঙ্গার ৫০ রানে পান তিনটি করে উইকেট। এছাড়া সিডল ৭৭ রান খরচ করে পান দুই উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯১৮ ঘ.