২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ইনিংসে বিপদে পড়েও ভালো অবস্থানে অস্ট্রেলিয়া !

স্কোর বোর্ডে ৪০ রান জমা না হতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান নেই। অধিনায়ক পন্টিংও সেই তিন জনের একজন। তারপর ড্রেসিং রুমে বসা পন্টিংয়ের মুখে হাসি ! কারন ততক্ষনে যে অস্ট্রেলিয়া ২৩৬ রানের লিড নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কোর বোর্ডে ৪০ রান জমা না হতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান নেই। অধিনায়ক পন্টিংও সেই তিন জনের একজন। তারপর ড্রেসিং রুমে বসা পন্টিংয়ের মুখে হাসি ! কারন ততক্ষনে যে অস্ট্রেলিয়া ২৩৬ রানের লিড নিয়েছে। আগের দিনের ৪ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান মেলবোর্ন টেস্টে তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৫৮ রানে। জনসন ও বোলিঞ্জার ৩ টি করে উইকেট পেয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অসিদের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। ২৭৩ রানের লিড নিয়েছে তারা। ৪৪ রান নিয়ে শেন ওয়াটসন ও ১২ রান নিয়ে মাইকেল ক্লার্ক ব্যাট করছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৫৪ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩২৯ ঘ.