২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে তামিম

ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সোমবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে রোববার হালকা ব্যাটিংও করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সোমবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে রোববার হালকা ব্যাটিংও করেছেন। তামিমের ডান হাতের হাঁড়ে এখন কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ফিজিও মাইকেল হেনরি। তিনি বলেন,'তামিম খেলতে পারবে। তার হাঁড়ের চোট সেরে গেছে।' নিজেকে নিয়ে তামিমও আত্মবিশ্বাসী। ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান। অথচ ২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, তামিমের হাঁড়ে চিড় ধরায় আরো দুই সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই বিশ্রামের কথা বলেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শেষ ম্যাচে মোহামেডানের হয়ে তামিমকে খেলার অনুমতি দেয়নি বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৫ ঘ.