২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যতরুণের কাছে হারলো খেলাঘর

খেলাঘরের বিপক্ষে রেলিগেশন লিগের শেষ ম্যাচ জিতেছে সূর্যতরুণ ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘরের বিপক্ষে ৬৪ রানে জয় তুলে নেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলাঘরের বিপক্ষে রেলিগেশন লিগের শেষ ম্যাচ জিতেছে সূর্যতরুণ ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘরের বিপক্ষে ৬৪ রানে জয় তুলে নেয় তারা। জুনায়েদ সিদ্দিক ও ইমতিয়াজ হোসেনের উদ্বোধনী জুটির ৭১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান করে সূর্যতরুণ। জুনায়েদ ৫৭ ও ইমতিয়াজ করেন ৩২। খেলাঘরের মনোয়ার হোসেন ও মনিরুল ইসলাম ৩টি করে উইকেট নেন। জবাবে সূর্যতরুণের বোলারদের দাপটে ইনিংসের শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে খেলাঘর। একমাত্র আশরাফ আলিই কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তারপরও ৪৫.৫ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় খেলাঘরের ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৩ রান করেন আশরাফ। মঞ্জুরুল ২০ রানে চার উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন সানজামুল ও ইমতিয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৬ ঘ