২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফিরে গেলেন কোহলি, ১৫৩/৪

নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে শুক্রবার বীরেন্দর শেবাগের আউট হওয়ার পর সেই যে ধাক্কা খায় ভারত বিরাট কোহলির হাফ সেঞ্চরিতে তা কিছুটা হলেও সামাল দিয়ে উঠেছে। ৩০ ওভার ৪ বলে রান করেছে চার উইকেটে ১৫৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

নাগপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে শুক্রবার বীরেন্দর শেবাগের আউট হওয়ার পর সেই যে ধাক্কা খায় ভারত বিরাট কোহলির হাফ সেঞ্চরিতে তা কিছুটা হলেও সামাল দিয়ে উঠেছে। ৩০ ওভার ৪ বলে রান করেছে চার উইকেটে ১৫৩। উইকেটে আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩৯ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন সুরেশ রাইনা (৫)। এর আগে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ভারত। চানাকা ওলেগেদারার প্রথম ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন বিপজ্জনক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। দলের রানের সঙ্গে আর ১৫ রান যোগ হতেই গম্ভীর (২) দুর্ভাগ্যজনক রান আউটের স্বীকার হন। এতে বলতে গেলে খাদেই পড়ে যায় ভারত। সেই খাদ থেকে টেনে তোলার চেষ্টা করেন সর্বকালের সেরা ব্যাটসম্যাদের একজন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। দু'জনে মিলে ৬২ রান যোগ করার পর ৮১ রানের মাথায় অজন্তা মেন্ডিসের বল ঠিক মতো বুঝতে না পেরে স্ট্যাম্পড হন টেন্ডুলকার। ৫২ বল খেলে চারটি চারের সাহায্যে ৪৩ রান করেন তিনি। এরপর বিরাট কোহলি ও ধোনি জুটি বেধে ৫১ রান তুললেও বিপদ একেবারে কাটেনি, তবে বিরাট কোহলির হাফ সেঞ্চুরির সুবাদে কিছুটা হলেও কেটে গেছে বিপদ। ১৩২ রানের মাথায় সুরাজ রনদিপের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ৬৫ বলে ৫৪ রান করেন তিনি। চার মেরেছেন ৭টি। তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম ওয়ানডে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৬ ঘ.