২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওভারেই ফিরে গেছেন শেবাগ

নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে শুক্রবার প্রথম ওভারেই বিপজ্জনক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে মাত্র ৪ আউট করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

নাগপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে শুক্রবার প্রথম ওভারেই বিপজ্জনক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে মাত্র ৪ আউট করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শ্রীলঙ্কা। ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ভারত। চানাকা ওলেগেদারার চতুর্থ বলে উইকেটের পেছনে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন শেবাগ। এখন উইকেটে আছেন শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভীর। হিসেবের খাতা খেলেননি দু'জনের কেউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬২১ ঘ.