২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাঘরের কাছে মোহামেডান আর রাজ্জাকের কাছে সূর্য্যতরুণের হার

সমাজ কল্যাণ সমিতির কাছে প্রথম পর্বের শেষ ম্যাচে ৬ উইকেটে হেরে গেছে মোহামেডান। তবে সোমবারের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী এবং বিমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজ কল্যাণ সমিতির কাছে প্রথম পর্বের শেষ ম্যাচে ৬ উইকেটে হেরে গেছে মোহামেডান। তবে সোমবারের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী এবং বিমান। চার-ছয়ের ফুলঝুড়ি ছুটিয়ে সোমবার সূর্য্যতরুণকে উড়িয়ে দিয়েছেন আব্দুল রাজ্জাক। তার ১৮টি চার ও ৭টি ছক্কায় সাজানো ১৮৫ রানের অসাধারণ এক ইনিংসে ভেসে ভেসেই ১৬৫ রানের জয় পেয়েছে আবাহনী। পাকিস্তানী অলরাউন্ডারের পাশাপাশি নাদিফ চৌধুরী ৬১ ও মাহাবুবুল করিম ৩৫ করায় ৮ উইকেটে ৩৩৫ রানের স্কোর পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। মাহবুবুল করিম তিনটি, মঞ্জুরুল ইসলাম ও তাপশ বৈশ্য দুটি করে উইকেট নেয়ার পরও তিনশ ছাড়ায় তারা। জবাবে সুভাশিস রায় তিনটি ও আরাফাত সানি দুই উইকেট নেয়ায় ১৭০ রানে অলআউট হয়ে যায় সূর্য্যতরুণ। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিশাল জয় উদযাপনের দিনেই অঘটনের শিকার হয়েছে মোহামেডান। ফতুল্লাহ খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে ৪৬ ওভারের ম্যাচে ২০৫ রান (৯ উইকেটে) করেও খেলাঘর কল্যাণ সমিতির কাছে হেরে গেছে তারা। মনিরুল ইসলাম পাঁটটি ও বিশ্বনাথ হালদার তিন উইকেট নেয়ায় মোহামেডান সবচেয়ে বেশি ৫৪ রান পায় রিয়াদের ব্যাট থেকে। পরে মনিরুল হোসেনের ৬৪ ও আশরাফুল নবীর ৪৩ লক্ষ্যে পৌঁছে দেয় খেলাঘরকে। ১১ ম্যাচে মোহামেডানের এটি প্রথম হার। তারপরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা। সোমবার বিকেএসপি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১১১ রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়া স্পোটির্ং। ইলিয়াস সানি ও তারেক আজিজ তিনটি করে এবং মোশারফ হোসেন রুবেল দুটি উইকেট নেয়ায় খুব সহজ জয়ের লক্ষ্য পায় বিমান। সেই লক্ষ্যে পৌঁছাতেও অবশ্য ৩৫ ওভার আর করে ৫ উইকেট খরচ করতে হয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৭ ঘ.