২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ ঝড়ে কোণঠাসা শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনটা একেবারে শেবাগময়। অন্যভাবে বললে শেবাগের রেকর্ডময়। ফলে শ্রীলঙ্কার ৩৯৩ রানের প্রথম ইনিংস টপকে ১ উইকেট হারিয়েই ৪৪৩ রান করে ফেলেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

মুম্বাই, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দিনটা একেবারে শেবাগময়। অন্যভাবে বললে শেবাগের রেকর্ডময়। ফলে শ্রীলঙ্কার ৩৯৩ রানের প্রথম ইনিংস টপকে ১ উইকেট হারিয়েই ৪৪৩ রান করে ফেলেছে ভারত। শেবাগ অপরাজিত ২৮৪ রানে, ৬২ রান নিয়ে সঙ্গে আছেন রাহুল দ্রাবিড়। সারাদিনে একটি উইকেটই হারিয়েছে ভারত। ৮৭ রান করে রঙ্গনা হেরাথের শিকার হয়েছেন মুরালি বিজয়। এসব অবশ্য কাগুজে হিসেব, যাতে ব্রাবোর্ন স্টেডিয়ামে সারাদিনে কী ঘটেছে তা একেবারেই ফুটে ওঠেনা। ৭৯ ওভারে ৪৪৩ রান করে টেস্ট ক্রিকেটে একদিনে নিজেদের সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নতুন করে লিখিয়েছে ভারত। ভারত নয়, লিখিয়েছে আসলে শোগের ব্যাট। ১০১ বলে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি, ১৬৮ বলে প্রথম ভারতীয় হিসেবে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি , পাশাপাশি ক্যারিয়ারের নিজের ৬ হাজার রান --- এসব করে শেবাগ এখন স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলার অপেক্ষায়। আর ১৬টি রান করলেই তৃতীয় ট্রিপল সেঞ্চুরি করে ব্র্যাডম্যানকে পেছনে ফেলবেন। তার তিনশ হলে শ্রীলঙ্কার দুর্ভোগও বাড়বে। দ্বিতীয় দিনেই বড় লিডের সম্ভাবনা জাগিয়ে ম্যাচ জেতা এবং টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পথ খানিকটা সুগম করে ফেলেছে ভারত। শ্রীলঙ্কান বোলারদের অসহায়ত্ব শুক্রবারও জারি থাকলে তৃতীয় দিনে জয় সম্পর্কে হয়তো প্রায় নিশ্চিতই হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনির দল। বৃহস্পতিবার ছিল শেবাগের কাছে বোলারদের নাস্তানাবুদ হওয়ার আরেকটি দিন। সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। ২৩৯ বলে ৪০ টি চার আর ৭টি ছক্কায় হার না মানা ২৮৪ করার পথে তার বলেই ৬টি ছক্কা মেরেছেন শেবাগ। দিন শেষে মুরালিধরনের বোলিং বিশ্লেষন ছিল ২০-০-১১৯-০! এর আগে তিলকরতে