২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাককে না আসার অনুরোধ জানিয়ে ফোন!

অজ্ঞাত ফোন পেয়ে আবাহনীতে খেলতে এলেন না পাকিস্তানের অল-রাউন্ডার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ঢাকা এসে শুক্রবার গাজী ট্যাংকের বিপক্ষে আবাহনীর হয়ে খেলার কথা ছিল তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞাত ফোন পেয়ে আবাহনীতে খেলতে এলেন না পাকিস্তানের অল-রাউন্ডার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ঢাকা এসে শুক্রবার গাজী ট্যাংকের বিপক্ষে আবাহনীর হয়ে খেলার কথা ছিল তার। আবাহনীর ক্রিকেট দলের ম্যানেজার শেখ মামুন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় তাকে কে একজন আবাহনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনে বলেছে, লিগ স্থগিত করা হয়েছে, আসার দরকার নেই। তাই বিমানের টিকিট কাটেননি রাজ্জাক। সব শুনে আমরা যখন তাকে আসতে বলি তখন আর তিনি কোনো ফ্লাইট ধরতে পারেননি। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।" আব্দুর রাজ্জাক প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ মিস করলেও আবাহনীর ক্রিকেট ম্যানেজার জানিয়েছেন ঈদের পরে পাকিস্তানের এই ক্রিকেটারের ঢাকায় আসা অনেকটাই নিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫০ ঘ.