ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বৃহস্পতিবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সফরকারীদের ৪৩ রানে হারিয়েছে তারা।
তাসমুল হক (৫৫), মনিনুল হক (৭৭) ও মাহমুদুল হাসান (৫২*) - এই তিন জনের ফিফটি মিলিয়ে ৮ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। তিনটি করে উইকেট নেন রিচার্ড মুঝাঙ্গে ও টেন্ডাই চাতারা।
জবাবে ৪৮ ওভার পর্যন্ত লড়াই করে ২০৭ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। ড্যালি স্কট ৬৮ ও নাতসাই মাশাঙ্গুয়ে ৪৫ রান করেন। আবুল হাসান রাজু চারটি, আলাউদ্দিন বাবু ও নূর হোসেন দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৮ ঘ.
bdnews24