২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের জন্য দায়িত্ব চান নির্বাচকরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র সঙ্গে দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য চুক্তি বদ্ধ হতে চান জাতীয় দল নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র সঙ্গে দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য চুক্তি বদ্ধ হতে চান জাতীয় দল নির্বাচকরা। বিসিবিকে এক চিঠিতে এ অনুরোধ করেছেন তারা। জাতীয় দলের তিন নির্বাচক রফিকুল আলম (প্রধান নির্বাচক), আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়কে দ্বিতীয় মেয়াদে ১০ মাসের জন্য বিবেচনা করেছে বিসিবি। তবে নির্বাচকদের দাবির মুখে বিসিবিকে নতুন করে ভাবতে হচ্ছে। মঙ্গলবার জাতীয় দল নির্বাচক নিয়োগ কমিটির সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সভায় নির্বাচকদের চাকরির শর্ত নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় দল নির্বাচকদের ৯টা ৫টা অফিসে থাকার সুপারিশ করে সমালোচনার মুখে পড়েন বিসিবি কর্মকর্তারা। সোমবার এ সম্পর্কে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"নির্বাচকদের একটা নিয়মের মধ্যে আনতেই আমরা তাদেরকে সময়সূচি বেঁধে দিতে চেয়েছিলাম। তাদের আপত্তি থাকলে অন্যভাবে সময় ঠিক করে নেয়া হবে।" জাতীয় দলের তিন নির্বাচকের দু বছরের মেয়াদ শেষ হয়েছে ৩১ আগস্ট। এর এক মাস পর তাদের মেয়াদ বাড়ানো হলেও এখনও চুক্তি হয়নি। বিসিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪০ ঘ.