ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে চ্যানেল আই। শনিবার ফাইনালে বাংলাভিশনকে ২৮ রানে হারায় তারা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৮০ রান করে চ্যানেল আই। জবাবে ৫২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাভিশন। চ্যানেল আই তাদের শিরোপা প্রয়াত সহকর্মী, সাংবাদিক মাহবুব মতিনকে উৎসর্গ করে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান খানের দেয়া পুরস্কারের ৫০ হাজার টাকাও দিয়ে দেয়া হয় মাহবুব মতিনের পরিবারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৮ ঘ.
bdnews24