২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে কলাবাগান, গাজী ট্যাংক ও বিকেএসপির জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বুধবার জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র, গাজী ট্যাংক ক্রিকেটার্স ও বিকেএসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বুধবার জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র, গাজী ট্যাংক ক্রিকেটার্স ও বিকেএসপি। কলাবাগান ২০ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিংকে। বিকেএসপি মাঠে আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৯ রান তোলে কলাবাগান। মোহাম্মদ জাহিদ ৭০ ও জুবায়ের আহমেদ ৭২ রান করেন। এর জবাব দিতে গিয়ে ২০৯ রানে অল-আউট হয়ে যায় ভিক্টোরিয়া। ৩৩ রান করে তোলেন ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান হাবিবুর রহমান ও কামরুল ইসলাম। ওদিকে, গাজী ট্যাংক ৫ উইকেটে হারিয়েছে বিমান বাংলাদেশকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পেসার নাজমুল হোসেন ও স্পিনার সোহরাওয়ার্দী শুভ'র বোলিংয়ের সামনে ৭৯ রানেই গুটিয়ে যায় বিমানের ইনিংস। তিনটি করে উইকেট নেন নাজমুল ও শুভ। জবাবে ২১.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় (৮৩ রান) নিশ্চিত করে গাজী ট্যাংক ক্রিকেটার্স। এছাড়া, বিকেএসপি ১৭ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাঘরকে ১৮১ রানের জয়ের লক্ষ্য দিয়েছিল বিকেএসপি। আশিকুল আলম ৪২ ও আসিফ আহমেদ ৪৮ রান করেন। তিনটি উইকেট নেন খেলাঘরের মনোয়ার হোসেন। জবাবে খেলাঘরের ইনিংস গুটিয়ে যায় ১৬৩ রানে। ৫২ রান করেন আশরাফ আলী। বিকেএসপির তানভির হায়দার নেন তিনটি উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৭ ঘ.