ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছে বেশ আগেই। ভেন্যু ঠিক রেখে দু'দিন আগে চূড়ান্ত করা হয়েছে খেলার সূচি। বাকি আছে মূল্য নির্ধারণ করে টিকিট বাজারে ছাড়ার বিষয়টি। সেখানেও অনেকটাই এগিয়ে গেছে বিশ্বকাপের যৌথ আয়োজক তিন দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সিনিয়র সহ-সভাপতি ও বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটির কনভেনর মাহবুবুল আনাম বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী বছর (২০১০ সাল) ১৭ ফেব্র"য়ারি বিশ্বকাপের টিকিট বাজারে ছাড়া হবে। ৯ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকিটের মূল্য নির্ধারণ করা হবে।
বিশ্বকাপ আয়োজক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টিকিটের মূল্য ঠিক করবে স্বাগতিক দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৩৮ ঘ.
bdnews24