২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে সিরিজ দক্ষিণ আফ্রিকার

জেপি ডুমিনির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ২ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে রীতিমতো বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

সেঞ্চুরিয়ন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেপি ডুমিনির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ২ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে রীতিমতো বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা । মঙ্গলবার সেঞ্চুরিয়নে জিম্বাবুয়েকে ২১২ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে। ডুমিনি তার ৫১ তম ম্যাচে প্রথম বারের মতো শতক হাঁকানোর গৌরব দেখান। ৮৭ বল খেলে তিনি ১১১ রানে অপরাজিত থাকেন। এছাড়া জ্যাক ক্যালিস ৮১, অধিনায়ক গ্রায়েম স্মিথ ৫৩ এবং মার্ক বাউচার ১৯ বলে হার না মানা ৩১ রানের মারকাটারি ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে রে প্রাইস ৩টি এবং অধিনায়ক প্রসপার উৎসেয়া নেন ২টি উইকেট। জবাব দিতে নেমে ৩৪ দশমিক ৩ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাতেন্দা তাইবু খেলেন সবার্ধিক ৫২ রানের ইনিংস। জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা এবং ব্রেন্ডন টেলর ০ রানে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩ টি করে উইকেট নেন চার্ল ল্যাঙ্গেভেল্ট, অ্যালবি মরকেল এবং স্পিনার রোয়েলভ ফন দার মারউই। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৩৩১/৫( ডুমিনি ১১১*, ক্যালিস ৮১, স্মিথ ৫৩, বাউচার ৩১*; প্রাইস ৩/৫৫, উৎসেয়া ৫৩/২) জিম্বাবুয়ে: ১১৯ (তাইবু ৫২, মাতসিকেনেরি ১৩, জার্ভিস ১৩; মারউই ৩/২৭, মরকেল ৩/২০, ল্যাঙ্গেভেল্ট ৩/৩৬) ম্যান অব দ্য ম্যাচ: জে পি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) ম্যান অব দ্য সিরিজ: তাতেন্দা তাইবু (জিম্বাবুয়ে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৩৪ ঘ.