২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শেষ করতে চান পন্টিং

এরই মধ্যে ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু তাতেই তৃপ্ত নন অধিনায়ক রিকি পন্টিং। ব্যবধানটা ৫-২ এ নিয়ে সিরিজ শেষ করাটাই এখন লক্ষ্য তার। সাত ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে বুধবার, মুম্বাইয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

মুম্বাই, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এরই মধ্যে ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু তাতেই তৃপ্ত নন অধিনায়ক রিকি পন্টিং। ব্যবধানটা ৫-২ এ নিয়ে সিরিজ শেষ করাটাই এখন লক্ষ্য তার। সাত ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে বুধবার, মুম্বাইয়ে। কিছুদিন আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারালেও তা আবার ফিরে পেয়েছে পন্টিংয়ের দল। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডকে ৬-১ এ নাকাল করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিও ধরে রেখেছে তারা। তাই পন্টিং মনে করছেন ভারতের বিপক্ষে সিরিজ জিতে ভালোভাবেই ছন্দে ফিরেছে তার দল। নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে পন্টিং বলেন, "জয় দিয়েই সিরিজের সমাপ্তি টানতে চাই। আমরা সিরিজ জিতে গেছি, একথা ঠিক। কিন্তু সিরিজ এখনো শেষ হয়ে যায়নি। আমার কাছে ৪-৩ এর চেয়ে ৫-২ ব্যবধানে জেতার কথা শুনতে অনেক ভালো লাগবে।" অস্ট্রেলিয়াকে ভারত সফর শুরুই করতে হয় দলের নিয়মিত ক্রিকেটার নাথান ব্র্যাকেন, মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হ্যাডিনকে ছাড়া। সফর শুরু হওয়ার পর চোট নিয়ে একে একে দলের বাইরে চলে যান ব্রেট লি, জেমস হোপস, টিম পেইন, পিটার সিডল ও মইসেস হেনরিকস। তারপরও প্রথম ৃ৬ ম্যাচের চারটি জিতে সিরিজ জয় নিশ্চিত করে বসে আছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১০৮ ঘ.