২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত জয় করতে চান সাঙ্গাকারা

এর আগে চোদ্দবার সফর করেছে শ্রীলঙ্কা, কিন্তু ভারতের মাটিতে অধরাই রয়ে গেছে টেস্ট সিরিজ জয়। এবার সেই অধরা জয়কেই জয় করতে চান শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

মুম্বাই, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এর আগে চোদ্দবার সফর করেছে শ্রীলঙ্কা, কিন্তু ভারতের মাটিতে অধরাই রয়ে গেছে টেস্ট সিরিজ জয়। এবার সেই অধরা জয়কেই জয় করতে চান শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মুম্বাইয়ে পৌঁছে রোববার বিকেলে সাঙ্গাকারা প্রতিশ্র"তি দেন, গত ২৭ বছরে যা সম্ভব হয়নি, সেই অসম্ভবকে সম্ভব করার জন্য নিজেদের সেরাটা ঢেলে দেবেন তারা। কলম্বো ত্যাগের সময় সাঙ্গাকারা ক্রিকইনফোকে বলেন, "ম্যাচ জেতার জন্য আমরা যথেষ্ট ভালো দল। ভারতেও টেস্ট ম্যাচ জেতা সম্ভব। এজন্য অবশ্য আমাদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে।" গত ভারত সফরও হার দিয়ে শেষ করেছিল শ্রীলঙ্কা। একদিনের সিরিজ হেরেছিল ৬-১ ব্যবধানে। ২০০৭ সালের বিশ্বকাপের আগে চার ম্যাচের একদিনের সিরিজও হেরেছিল ২-১ ব্যবধানে। সিরিজ শুরু হবে ৮ নভেম্বর তিনদিনের অনুশীলন ম্যাচ দিয়ে। শেষ হবে ২৭ ডিসেম্বর। সিরিজে তিনটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। প্রথমটি হবে ১৬ নভেম্বর আহমেদাবাদে, দ্বিতীয়টি কানপুরে ও শেষ টেস্ট হবে মুম্বাইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৩৫ ঘ.