২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের স্পিনারদের পরামর্শ দেবেন ইকবাল সিকান্দার

পাকিস্তান জাতীয় দলের সাবেক স্পিনার ইকবাল সিকান্দার এখন ঢাকায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পরিচালিত লেভেল থ্রি কোচেস কোর্স করার জন্য এসেছেন তিনি। এ কর্মশালা শেষে বাংলাদেশের স্পিনারদের দু' দিন প্রশিক্ষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান জাতীয় দলের সাবেক স্পিনার ইকবাল সিকান্দার এখন ঢাকায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পরিচালিত লেভেল থ্রি কোচেস কোর্স করার জন্য এসেছেন তিনি। এ কর্মশালা শেষে বাংলাদেশের স্পিনারদের দু' দিন প্রশিক্ষণ দেবেন। জাতীয় দলের প্রধান নির্বাচক রফিকুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষতা বাড়াতে বাংলাদেশের স্পিনাররা ৯ ও ১০ নভেম্বর ইকবাল সিকান্দারের পরামর্শ নেবেন। এ জন্য জাতীয় দলের দুই স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ও নাঈম ইসলামের সঙ্গে বয়স ভিত্তিক দলগুলো থেকেও কয়েকজনকে বেছে নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৪৫ ঘ.